হোম > জাতীয়

২০ এপ্রিল বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি

বগুড়া সার্কিট হাউসে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ এপ্রিল তাঁর নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম বগুড়া সফর।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সংবাদ সম্মেলন শেষে তাঁরা জনসভাস্থলসহ সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়া পৌঁছাবেন। তাঁর সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউসে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও অংশ নেন।

সফরসূচি অনুযায়ী বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জেলা জজকোর্টে গিয়ে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রম এবং বার সমিতির নবনির্বাচিত ভবনের উদ্বোধন করবেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটায় গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল কাটা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বেলা ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩ জনের মনোনয়ন জমাদান

এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাসের চাপ

পুলিশের পোশাক ফের পরিবর্তনের উদ্যোগ, ফিরছে আগের রং

জ্বালানি সংকট: উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার

ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি চট্টগ্রামের বিএনপি দলীয় দুই এমপির

জুলাই গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান: এমপি এমরান

‘মব’ ঠেকাতে বিশেষ আইনের দাবি এমপি মাজেদের

রহিতকরণ চ্যালেঞ্জ করে রিটের শুনানি আপাতত নয়

দুই শিবির নেতাকে গুলি: পুলিশের ৮ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করল বাংলাদেশ-ইইউ