হোম > জাতীয়

ফ্লাইএডিলের জেদ্দা-ঢাকা সরাসরি ফ্লাইট চালু কাল

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

জেদ্দা–ঢাকা রুটে আগামীকাল বুধবার থেকে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি আরবের উড়োজাহাজ পরিবহন সংস্থা ফ্লাইএডিল। এর মধ্য দিয়ে বাংলাদেশের অ্যাভিয়েশন বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে সংস্থাটি।

প্রাথমিকভাবে জেদ্দা–ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইএডিল। সময়সূচি অনুযায়ী, ফ্লাইট এফ৩ ৯১১২ জেদ্দা থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে আর ফিরতি ফ্লাইট এফ৩ ৯১১৩ ঢাকা থেকে স্থানীয় সময় বেলা ১টায় জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

ফ্লাইএডিল স্বল্পমূল্যের এয়ারলাইন হলেও ঢাকা রুটে যাত্রীদের জন্য বিনা মূল্যে খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে। এ ছাড়া এ রুটে ভ্রমণকারীদের জন্য লাগেজ বহনের সুবিধা ঘোষণা করেছে সংস্থাটি।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে সৌদি আরবগামী যাত্রীর সংখ্যা ক্রমশই বাড়ছে। ফ্লাইএডিলের নতুন এই ফ্লাইট যুক্ত হওয়ায় ভ্রমণের ব্যয় কিছুটা কমবে এবং বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে। মূলত প্রবাসী শ্রমিকদের পাশাপাশি স্বল্পমূল্যে ভ্রমণপ্রত্যাশী সাধারণ যাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী: প্রথম ধাপে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন ১০ হাজার জন

প্রধান কার্যালয় ঢাকায় নেওয়ার পালে হাওয়া

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

ডেন্টাল ডিপ্লোমাধারীদের থাকতে হবে সহকারী হিসেবেই

৭৩ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান

মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

সংস্কৃতির মাধ্যমেই মানুষের মানবিক চেতনার বিকাশ ঘটে: সংস্কৃতিমন্ত্রী

সব ধর্ম ও সম্প্রদায়ের সম-অধিকার নিশ্চিত করবে সরকার: মির্জা ফখরুল

আহমদ ছফার কবর স্থানান্তরে সিটি করপোরেশন রাজি, জেলা প্রশাসন নীরব

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন