হোম > জাতীয়

বঙ্গবন্ধুর খুনির নাম লুকিয়ে সন্তানদের এনআইডি: ব্যবস্থা নিতে ইসিতে স্বরাষ্ট্রের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিনের ছয় সন্তান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে বাবার নাম পরিবর্তন করেছেন। সেই এনআইডি দিয়ে তাঁরা পাসপোর্টও বানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। 

এই ঘটনা তদন্তের জন্য গত ২১ মে জাতীয় পরিচয় অনুবিভাগের মহাপরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যার আসামি রিসালদার মোসলেহ উদ্দিন নাম পরিবর্তন করে মো. রফিকুল ইসলাম খান নামে পরিচিত হয়েছেন এবং পলাতক রয়েছেন মর্মে এনটিএমসি থেকে পাওয়া পত্রে উল্লেখ করা রয়েছে। তাঁর ছয় ছেলেমেয়ে জাতীয় পরিচয়পত্রে বাবার নাম বদল করে মো. রফিকুল ইসলাম খান উল্লেখ করেছেন। সংশোধিত এনআইডির মাধ্যমে তিন ছেলেমেয়ে পাসপোর্ট এবং এক ছেলে ড্রাইভিং লাইসেন্সও করেছেন। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, মোসলেহ উদ্দিনের ছেলেমেয়ের এনআইডি, পাসপোর্ট এবং অন্যান্য জাতীয় ডেটাবেইসে বাবার নাম পরিবর্তনের বিষয়টি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মর্মে পত্রে উল্লেখ করা রয়েছে। মোসলেহ উদ্দিনের ছেলেমেয়ের এনআইডিতে বাবার নাম পরিবর্তনের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 

এ সংক্রান্ত চিঠির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম আজকের পত্রিকাকে বলেন, এনটিএমসি থেকে একটি তথ্য জানতে চেয়েছে। ওনারা ২০০৬–০৭ সালে নরসিংদীতে আবেদন করেছেন। এখন মাঠপর্যায় থেকে তথ্য আনব, তারপর বলতে পারব। 

ইসি সচিব বলেন, ‘ওই সময়ের আবেদনগুলো স্ক্যান করা নেই। ওনারা পরিবর্তন করেছেন নাকি প্রথমেই ওই নামে করেছেন, এটিতো এখনই বলা যাচ্ছে না।’

প্রতিবন্ধীদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

মোবাইল টাওয়ারের বিকিরণে ‘ক্ষয়ক্ষতির’ প্রতিবেদন জমা দিতে নির্দেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট

ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু