হোম > জাতীয়

সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান পরিসংখ্যান ক্যাডারের

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ক্যাডার সার্ভিস পুনর্গঠনের প্রস্তাবে পরিসংখ্যান ক্যাডারকে না রাখায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করেছে বিসিএস পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি পেশাদারি পরিসংখ্যান ব্যবস্থার স্বার্থে বিদ্যমান বিসিএস পরিসংখ্যান ক্যাডারকে পরিসংখ্যান সার্ভিস হিসেবে পুনর্গঠনের দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংস্কার কমিশনের প্রস্তাব পরিসংখ্যান পেশাজীবী এই সার্ভিসের অস্তিত্বের ওপর খড়্গের মতো আঘাত হেনেছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে বিদ্যমান সিভিল সার্ভিস পুনর্বিন্যাসপূর্বক বিভিন্ন সার্ভিস ও এর কাঠামো পুনর্গঠনের প্রস্তাব করা হলেও একমাত্র পরিসংখ্যান ক্যাডারকে পুনর্গঠিত সার্ভিসগুলোর প্রস্তাবে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করা হয়েছে। সংস্কার প্রস্তাবে ১৯৮০ সালে সৃজিত গুরুত্বপূর্ণ পেশাভিত্তিক এ ক্যাডার সার্ভিসকে অস্তিত্বহীন করার মতো অদূরদর্শী সুপারিশ আমাদের অত্যন্ত বিস্মিত ও ব্যথিত করেছে।

জনপ্রশাসন সংস্কার কমিশন এ ধরনের সুপারিশ করার আগে পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কোনো পর্যায়ের কর্মকর্তাদের মতামত নেয়নি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা একাত্মভাবে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করছেন।

ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না

জুনে দেশজুড়ে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত

ভিসা যাচাইয়ের খবর শুনেই গোপনে বিমানবন্দর ছাড়লেন মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

দিল্লিতে আ.লীগের দাফন হয়ে গেছে, তারা আর রাজনীতিতে ফিরবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনার আইনশৃঙ্খলা: কথার আগে চলছে গুলি

কবি সুফিয়া কামালের বড় ছেলে শাহেদ কামাল আর নেই

বাংলাদেশ–আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে: ডেপুটি স্পিকার

বিচারের নামে যেন অবিচার না হয়: প্রধানমন্ত্রী

বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর