হোম > জাতীয়

বেলা ২টায় ওসমান হাদির জানাজা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার সময় এগিয়ে এনে আজ শনিবার বেলা ২টায় নির্ধারণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে ওসমান হাদির জানাজা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

শহীদ ওসমান হাদির জানাজায় যাঁরা অংশ নিতে আসবেন, তাঁরা কোনো প্রকার ব‍্যাগ বা ভারী বস্তু বহন না করার জন‍্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সংসদ ভবন ও এর আশপাশ এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

শিশুশ্রম প্রতিরোধ দিবস: জীবিকার চাপে বই ছেড়ে কাজে ঢুকছে শিশুরা

ভোটের ইশতেহার বাস্তবায়নে নজর দিচ্ছে সরকার

সুশাসনের রূপরেখা ছাড়া বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন টিআইবির

সিম কার্ডের কর প্রত্যাহার আংশিক স্বস্তি, পূর্ণ সমাধান নয়: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাঁচ জেলায় এসপিসহ ১২ কর্মকর্তা বদলি

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার

জেলা-উপজেলা পর্যায়ে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা

কুয়েতের আকাশসীমা বন্ধ: ঢাকা থেকে যাওয়া দুই ফ্লাইটের সৌদিতে অবতরণ