হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর বাসভবন হবে তাঁর ইচ্ছা অনুযায়ী

মন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি ও গাড়ি প্রস্তুত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আদিলুর রহমান খান। ফাইল ছবি

নতুন সরকারের মন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রেখেছে অন্তর্বর্তী সরকার। তাঁদের জন্য গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। সরকার গঠন করতে যাওয়া বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ঠিক করা হবে।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এই বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি প্রস্তুত করার প্রস্তুতি চলছে। ৩৭টি বাড়ির মধ্যে অনেকটিতে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যরা বসবাস করছেন।’

বিএনপির নেতৃত্বাধীন সরকার যেভাবে চাইবে, প্রধানমন্ত্রীর বাসভবন সেভাবেই করা হবে বলে জানান গণপূর্ত উপদেষ্টা। তিনি জানান, এ বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির নেতারা জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কিছুদিন তাঁর গুলশানের বাসভবনেই থাকবেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সংস্কারের পর নতুন প্রধানমন্ত্রীর সেখানেই ওঠার কথা রয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে গণভবনে থেকেছেন। তাঁর সরকারের পতনের পর গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে।

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য গাড়িও প্রস্তুত রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসব গাড়ির সঙ্গে একজন করে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আগেই গাড়িগুলো নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বর্তমান ঠিকানায় গিয়ে তাঁদের শপথ অনুষ্ঠানে নিয়ে আসবে।

নির্বাচিত সরকার পাচ্ছে দেশ

টিআইবির পর্যবেক্ষণ: প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন ২০৯ জন

শপথ অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল সীমিত থাকবে

আগামীকাল জাতীয় সংসদ এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় এমএসএফের উদ্বেগ

বিটিআরসির ৪০ কর্মকর্তার দপ্তর-বিভাগ রদবদল

বিদায়ী ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা

বিচার বিভাগ আলাদা করতে মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়ন করে গেলাম: ড. ইউনূস

আজ আমি বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

মুখ্য সচিবের নিয়োগও বাতিল