হোম > জাতীয়

বিমানবন্দরের জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণে বেবিচক-ফায়ার সার্ভিসের সমঝোতা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বিমান চলাচলের নিরাপত্তা জোরদার ও জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (এফএসসিডি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) এবং রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং (আরএফএফ) কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বেবিচকের পরিচালক (এটিএম) মো. শামসুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এতে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বেবিচক সূত্র জানায়, এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) বিধি অনুযায়ী বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় কোনো দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ও সমন্বিতভাবে অনুসন্ধান, উদ্ধার এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।

সমঝোতা স্মারক অনুযায়ী উভয় প্রতিষ্ঠান জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, সমন্বিত প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করবে। এর ফলে বিমানবন্দর এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা এবং উদ্ধার ও অগ্নিনির্বাপণ সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বেবিচকের সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মধ্যপ্রাচ্যের সংকটে ঢাকায় বাতিল ৪২২ আন্তর্জাতিক ফ্লাইট

ঈদে নিরাপদ যাত্রার জন্য পুলিশের নির্দেশনা

সংসদে যা বললেন রাষ্ট্রপতি, পুরো ভাষণ

দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ২০০১-এ বিদায় নেয় আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি

খালেদা জিয়া ও জুলাই শহীদ যোদ্ধাদের নিয়ে সংসদে আলোচনা

কার্য উপদেষ্টাসহ পাঁচ কমিটি গঠন

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র: স্পিকার

সংসদে দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান

রাষ্ট্রপতির ভাষণের শুরুতেই বিরোধীদের হট্টগোল, ওয়াকআউট