হোম > জাতীয়

‘মেয়েদের ঘরে আটকে রাখা নয়, ইভটিজিং প্রতিরোধের উপায় অপরাধীদের শাস্তি দেওয়া’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘মেয়েদের ঘরে আটকে রাখা নয়, ইভটিজিং প্রতিরোধের উপায় অপরাধীদের শাস্তি দেওয়া।’ আজ মঙ্গলবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ইউনিসেফ আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের নানা দিক তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচির পরিবর্তন করা হচ্ছে,৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোডিং অন্তর্ভুক্ত করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নারী-পুরুষ নির্বিশেষে পরিপূর্ণ বিকাশের সুযোগ তৈরি করার জন্য সরকার নতুন কারিকুলাম পাইলটিং শুরু করতে যাচ্ছে। যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের পাশাপাশি মানবিক ও সৃজনশীলতাকেও যুক্ত করা হবে। যা শিশু-কিশোরদের বিজ্ঞানমনস্ক করার পাশাপাশি মানবিক, অসাম্প্রদায়িক ও দক্ষ প্রজন্ম তৈরিতে সহায়তা করবে।

নতুন কারিকুলামের পাইলটিংয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের নতুন কারিকুলাম তৈরি হয়েছে। তার পাইলটিং চলছে। ফিডব্যাকও অসাধারণ ভালো। কিন্তু ৬২টি প্রতিষ্ঠানে পাইলটিং করা যত সহজ ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করা ততটা সহজ নয়। অনেকে চ্যালেঞ্জ আছে। রাতারাতি সবকিছু পাল্টে যাবে না। ৪ লক্ষাধিক শিক্ষককে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ দিলেও সবার নেওয়ার ক্ষমতা এক, তা কিন্তু নয়। সবাই মেধায়ও সমান নয়। এখানে তারতম্য হবে।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের এসএসসি ও এইচএসসির পর শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ করে দেন, যা নারীদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ারসহ আরও অনেকে। 

ভবিষ্যতে ফিফা বিশ্বকাপ সম্প্রচার থেকে মুনাফা করবে সরকার: তথ্যমন্ত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনা-বেনজীর-বদির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সিনিয়র সচিব

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

পেশাদার সেনাবাহিনী গঠনে ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

হজের প্রাথমিক নিবন্ধন কাল থেকে, কীভাবে করবেন, কারা যেতে পারবে না

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের চা-চক্র, সফরকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলছে মালে