হোম > জাতীয়

পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে: গুম কমিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ সম্মেলনে কথা বলছেন গুম কমিশনের সদস্য নূর খান। ছবি: আজকের পত্রিকা

পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়ার তথ্য জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশনের সদস্য নূর খান জানান, বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নূর খান বলেন, ‘পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল। যেটি একেবারেই এবসার্ড একটা ব্যাপার। সেটি আমরা বগুড়ায় পেয়েছি। আমাদের ধারণা, অনেক ক্ষেত্রে এ ধরনের আরও পাব।’

এসব বন্দিশালা গত ১৫ বছরে করা হয়েছে কি না, জানতে চাইলে নূর খান বলেন, ‘এগুলো গত ১৫ বছরের মধ্যেই বানানো হয়েছে। সম্ভবত গত ১০ থেকে ১২ বছরের মধ্যে। এখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে রাখা হতো, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে।’

এর আগে ডিজিএফআইয়ের সদর দপ্তর, সিটিটিসির সদর দপ্তর, র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন ও পুলিশের বিভিন্ন গোয়েন্দা কার্যালয়ে গোপন বন্দিশালার সন্ধান পায় কমিশন। সেগুলো অক্ষত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গ্যাস-সংকটের সঙ্গে এবার বাড়ল লোডশেডিং

সরকারি খাসজমি অব্যবস্থাপনার দায়ে সাবেক ইউএনওর শাস্তি

দাপ্তরিক পত্রে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

এক বছর পর আজ রাতে আবার চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করেন জিয়াউল: জবানবন্দি

বিকাশ, রকেট ও নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্ট

আধুনিক বাংলাদেশের জনক জিয়াউর রহমান: সমাজকল্যাণমন্ত্রী

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক: গবেষণা

বেনজীরকে ফেরাতে দ্বিতীয় দফায় চাওয়া কাগজপত্র পাঠানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রটোকল ছোট করছে সরকার, এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী