হোম > জাতীয়

আইজিপির ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও, পুলিশ সদর দপ্তরের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর একটি বার্তায় ভিডিওটির বিষয়ে সতর্ক করেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এক খুদে বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের ছবি ব্যবহার করে এআই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে আইজিপির স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে একটি বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে।’

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ‘এ ধরনের কর্মকাণ্ড বিদ্যমান আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। দায়ী ব‍্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিমানবন্দরে আগুন: তদন্তে কমিটি, সকালেই প্রাথমিক প্রতিবেদন দিতে বলেছেন প্রতিমন্ত্রী

উত্তরের চার সীমান্তে এক দিনে আরও ৬০ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের

বেটিং ও জুয়া প্রতিরোধ আইনের খসড়া: সন্দেহ হলেই তল্লাশি, গ্রেপ্তার করতে পারবে গোয়েন্দারা

দৌলতদিয়ায় নদীতে বাস: তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটি

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ত্রিমুখী তদন্তের মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল ইসলাম

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক: হাকান ফিদান

সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় বাংলাদেশ-তুরস্ক সমঝোতা স্মারক সই

দৌলতদিয়া ঘাটে নদীতে বাস, প্রাণহানি হয়নি যাত্রী নামিয়ে দেওয়ার নিয়ম মানায়: নৌ মন্ত্রণালয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক