হোম > জাতীয়

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত আমলে বিপুল ঋণ নেওয়া হলেও তা কোনো ভালো প্রকল্পে ব্যয় হয়নি। ফলে বর্তমান সরকারের ওপর বিশাল ঋণের বোঝা রয়ে গেছে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাঁর প্রথম চট্টগ্রাম সফর।

আমির খসরু বলেন, ‘কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। বাজেট হবে জনবান্ধব। বিগত আমলে ঋণ নেওয়া হয়েছে, কিন্তু তা কোনো ভালো প্রজেক্টে ব্যয় হয়নি। ফলে এই সরকারের ওপর বিশাল ঋণের বোঝা রয়েছে।’

শেয়ারবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শেয়ারবাজার নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়ন হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, আস্থা ফিরে আসবে।’

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রাম সফরে আসেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। ‘বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে,’ মন্তব্য করেন তিনি।

কর্মসংস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান। উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমেই এই সংকট মোকাবিলা সম্ভব।

দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রাম সফরের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। নির্বাচিত সংসদ ও সরকার আছে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে। চট্টগ্রামের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি চট্টগ্রাম পৌঁছে পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। পরে নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

ফ্যাসিবাদী সরকারকে ধন্যবাদ, তাদের কারণে জনগণের হৃদয়ে স্থান পেয়েছি: জামায়াতের এমপি মনজুরুল

জুলাই গণ-অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়: রফিকুল ইসলাম হিলালী

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌ প্রতিমন্ত্রী

হাসিনার বিরুদ্ধে গুম, নির্যাতনের অভিযোগ সাবেক যুবদল নেতার

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকেরা ঐক্যবদ্ধ: বিবৃতি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব বাড়ল

ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী