হোম > জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির খাস কামরায় ২০-২৫ মিনিটের মতো এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

সরকারের চাপে বিএনপির শীর্ষ নেতাদের জামিন হচ্ছে না—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয় না। এর থেকে বেশি আমি কিছুই বলব না। কারণ, সবগুলো মামলাই এখন বিচারাধীন। বিচারাধীন মামলায় আমি কোনো কথা বলি না।’

প্রধান বিচারপতির সঙ্গে কী নিয়ে কথা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ ছিল। ডিসেম্বরের ১৫ তারিখ সুপ্রিম কোর্ট ছুটিতে যাবে, তখন আমরা নির্বাচনে চলে যাব। সেই জন্য আমি সাক্ষাৎ করেছি।’

টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার আসামি তথ্য গোপন করে বের হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি জানি, আমি দেখেছি। আমি মনে করি এটার ব্যাপারে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।’

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি