হোম > জাতীয়

পল্লী বিদ্যুতের কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ না দিলে ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। এই ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যেসব কর্মকর্তা-কর্মমচারী অনুপস্থিত থাকবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিদ্যুৎ বিভাগ।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা হওয়ায় এই সেবা প্রদানে বাধাদান বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবিদাওয়া পূরণে প্রচেষ্টা চলছে। এ বিষয়ে সরকার সংবেদনশীল। পল্লি এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।

৯ নতুন সচিব, ৫ সচিব প্রত্যাহার, ৩ সচিবের দপ্তর বদল

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

গণভোট অধ্যাদেশ বাতিলের সুপারিশ, জামায়াতের ‘না’

এক মন্ত্রী, এক প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

এক মাসের জ্বালানি তেল মজুত আছে: মন্ত্রিপরিষদ সচিব

সেনাপ্রধানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে পর্যালোচনার কাজ প্রায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্ণফুলী টানেলে রাতে ট্রাফিক ডাইভারশন, ৫–১০ মিনিট অপেক্ষার সম্ভাবনা

মধ্যপ্রাচ্যে সংকট: এক মাসে ঢাকা থেকে বাতিল ৭৭৫ আন্তর্জাতিক ফ্লাইট