হোম > জাতীয়

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আব্দুল্লাহ আল মামুন। ছবি: সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস সাইট

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি পাসপোর্ট করে দেওয়াসহ নানা অভিযোগে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বরখাস্ত করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন দায়িত্বশীল কর্মকর্তা আজকের পত্রিকা'কে বলেন, রাতারাতি কূটনৈতিক পাসপোর্টকে অর্ডিনারি পাসপোর্ট তৈরি করে দেওয়াসহ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে। তিনি সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট বিভাগের পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলায় আদালতের চার্জশিট দেওয়া হয়েছে।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার উপবিধি ২-এর বিধান অনুযায়ী তাঁকে বরখাস্ত করা হয়েছে।

আরও খবর পড়ুন:

বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে: ট্রাম্পের বিশেষ দূত

আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এআই ব্যবহারে সরকারি গোপন তথ্য ফাঁস হচ্ছে কি না, সতর্ক থাকার আহ্বান

বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

রানিং স্টাফদের বিক্ষোভে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ পশ্চিমাঞ্চলের ৯ ট্রেন বিলম্ব

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর

লাইসেন্সধারী রিক্রুটিং প্রতিষ্ঠানের বড় অংশই অনিয়মে জড়িত: প্রতিমন্ত্রী নুরুল হক

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর