হোম > জাতীয়

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

বৃহস্পতিবার সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন অনিরুদ্ধ রায়। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।

গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনিরুদ্ধ রায় জানান, বর্তমানে মেডিকেল এবং ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। তবে খুব শিগগিরই পর্যটন ভিসাসহ অন্যান্য সমস্ত ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ভিসা পরিষেবা সহজতর করার জন্য আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

অনিরুদ্ধ রায় উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, ‘দুই দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্যকে কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করা সম্ভব। সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের মাধ্যমে এই সম্পর্ককে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’

সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী মোদিও তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং দ্রুত ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। তাঁর শাসনামলে ভারতের সঙ্গে অসম সম্পর্কের জের ও সংখ্যালঘু ইস্যুতে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। সেটি এখন ক্রমেই স্তিমিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন