হোম > জাতীয়

দেশে পৌঁছেছে কোভ্যাক্সের আরও ২৫ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও প্রায় ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ রোববার সকাল ৮টা ২৭ মিনিটে টিকাগুলো বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রোববার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

মাইদুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র সরকারের উপহার হিসেবে কোভ্যাক্স সুবিধার আওতায় নতুন করে ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে পৌঁছেছে। 

এই নিয়ে এখন পর্যন্ত দেশটি থেকে মোট দুই কোটি ১০ লাখ টিকা উপহার পেল বাংলাদেশ। 

আগামী ১০ জানুয়ারি একই টিকার আরও ৪৬ লাখ ডোজ আসার কথা রয়েছে বলেও জানান তিনি। 

করোনা মোকাবিলায় বিশ্বব্যাপী চলতি ২০২২ সালের মধ্যে একশ কোটি (এক বিলিয়ন) ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) দেওয়া তথ্যমতে, কেনা, অনুদান ও বিভিন্ন দেশের উপহার মিলে বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় সোয়া ২০ কোটি টিকা পেয়েছে। এমতাবস্থায় টিকাদানেও আনা হয়েছে গতি। চলতি জানুয়ারি থেকে আগামী ১ মার্চের মধ্যে তিন কোটি মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

বন্ধ ২৫ সরকারি পাটকলের ২০টি লিজের জন্য নির্বাচিত

উগ্রবাদী তৎপরতা: শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী