হোম > জাতীয়

নেপালের আদালত ইউএস-বাংলা এয়ারলাইনসের বিরুদ্ধে কোনো রায় দেননি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

নেপালের একটি আদালত ইউএস-বাংলা এয়ারলাইনসের বিরুদ্ধে রায় দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে সে দেশের একটি সংবাদমাধ্যম। এই খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত’ বলে অভিহিত করেছে এয়ারলাইনসটি।

আজ শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি নেপালের কোনো আদালত সংস্থার বিরুদ্ধে কোনো ধরনের রায় দেননি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কাঠমান্ডু পোস্ট’ নামক একটি সংবাদপত্রে প্রকাশিত এ ধরনের প্রতিবেদন ভিত্তিহীন। অসত্য তথ্যের ওপর ভিত্তি করে অন্য একটি দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের ওপর নির্ভর করে আদালতের কোনো অনুলিপি ছাড়া সংবাদ পরিবেশন করা বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের জন্য সমীচীন হবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, দৈনিক কাঠমান্ডু পোস্টের এ ধরনের প্রতিবেদনের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনস দৈনিকটির বিরুদ্ধে খুব শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চ মাসে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুর্ঘটনায় ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এই বিমানবন্দরটি অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে অবতরণের সময় পাইলটকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এই বিমানবন্দরে এর আগেও একাধিক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

ঈদযাত্রায় নীলসাগরের প্রভাব ঢাকায়, ভোগান্তিতে উত্তরবঙ্গের ট্রেনের যাত্রীরা

ভোটের ফল চ্যালেঞ্জ করে ৪১ প্রার্থীর মামলা গ্রহণ হাইকোর্টে

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ঈদুল ফিতর: প্রস্তুত সুন্দরবনের পর্যটন

ঈদের বাজার: পরিবারের সদস্যদের খুশিই তাঁদের ঈদের আনন্দ

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক হতে লাগতে পারে ১২ ঘণ্টা

ট্রেন দুর্ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসি–এসপিকে নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩৮৪ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, প্রকাশ্যে বাড়ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার-হত্যাকাণ্ড

২০ দিনে ঢাকা থেকে ৬১৪ ফ্লাইট বাতিল, বাড়ছে যাত্রী দুর্ভোগ

স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল