হোম > জাতীয়

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের চার শর্তে সম্মতি বাংলাদেশের

বিশেষ প্রতিনিধি, ঢাকা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনায় চারটি বিতর্কিত শর্তে সম্মতি দিয়েছে বাংলাদেশ সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আপত্তি থাকা সত্ত্বেও এসব শর্ত অনুমোদন করা হয়েছে।

চুক্তি আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বিরোধপূর্ণ চারটি শর্ত অনুমোদন করেছে।

শর্তগুলো হলো রাজস্ব ভাগাভাগি, বাংলাদেশের আইন পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে চুক্তির বিধান প্রয়োগ, নির্মাণত্রুটির দায় বহনের সময়সীমা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রমের ক্ষেত্রে চুক্তির শর্ত প্রয়োগ।

বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তা আরও জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। সংশোধিত কনসেশন চুক্তিটি প্রতিটি ধারা পর্যালোচনার জন্য জাপানি পক্ষের কাছে পাঠানো হয়েছে।

চুক্তিটি এরপর আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করতে হবে।

আগামী ১৫ নভেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি স্বাক্ষর কঠিন হতে পারে বলে স্বীকার করলেও বেবিচকের ওই কর্মকর্তা নভেম্বরের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশাবাদ জানিয়েছেন।

সিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, কী আছে এতে

বিধিমালা নিয়ে অটোরিকশামালিকদের আতঙ্কিত না হতে বললেন প্রতিমন্ত্রী

১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি

নিয়মিত সম্মেলন করে না ১৬টি দল, বিএনপি করেনি ১০ বছর: টিআইবি

গণ-অভ্যুত্থানের পরও রাজনীতিতে সহিংসতার অবসান হয়নি: ইফতেখারুজ্জামান

ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

পোশাক খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন, বিক্ষোভরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা ঘোষণা, চলতে পারবে না যেসব সড়কে

ঢাকা ও গাজীপুরে পোশাকশ্রমিকদের ফের সড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

যুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী