হোম > জাতীয়

মিষ্টির আসনে এমপি হলেন এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এলিজা জামান। ফাইল ছবি

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, আইন অনুযায়ী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে ইসি। কিছুক্ষণের মধ্যে নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের পরই শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে তা পাঠানো হবে।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিএনপি এই উপনির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দেয়। ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন তিনি। ১২ নভেম্বর ভোটের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ায় সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এলিজা জামানকে।

কিছু শিল্পমালিকের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন ১৫ দিনের মধ্যে কমতে পারে: পেট্রোবাংলা

মানবতাবিরোধী অপরাধ: আমু–শাজাহান খানসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

৪ নভেম্বর থেকে সারা দেশে তিন দিন গ্যাস সরবরাহ কেন কম থাকবে জানাল পেট্রোবাংলা

মোটরসাইকেল ভেদে পরিবর্তন করা যাবে সামনের নম্বরপ্লেটের নকশা, বিধিমালা সংশোধন

দাঙ্গা নিয়ন্ত্রণে আনসার সদস্যদের বিশেষ প্রশিক্ষণ তুরস্কের জেন্ডারমেরির

৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চায় সদর দপ্তর

কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর