হোম > জাতীয়

সংসদে ‘খুল্লাম খুল্লা’ ফোন ব্যবহার, এমপিদের সতর্ক করলেন স্পিকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বৈঠক চলাকালে সংসদকক্ষে প্রকাশ্যে এক সদস্যের মোবাইল ফোন ব্যবহার করাকে কেন্দ্র করে অধিবেশনকক্ষে সব সদস্যকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি রুলিং দিয়ে বলেন, ‘অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতিবিরুদ্ধ। এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ নিয়ে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনার সময় এমন একটি ঘটনা ঘটে।

স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য এ কে এম মোশারফ হোসেন, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন।’

আলোচনার একপর্যায়ে স্পিকার প্রকাশ্যে মোবাইল ব্যবহার করতে দেখে এক সংসদ সদস্যের উদ্দেশে এ কথা বলেন। পরে স্পিকার তাঁকে সংসদের বৈঠক চলাকালে ফোন ব্যবহার না করার অনুরোধ জানান।

এরপর স্পিকার পরবর্তী বক্তা হিসেবে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিমকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। সেদিন বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিয়ে কয়েকজন সংসদ সদস্য বক্তব্য দেন। পরে প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয় এবং বিলটি পাস হয়।

তবে বর্তমান সংসদে এ কে এম মোশারফ নামের কোনো সংসদ সদস্য নেই। সংসদে তিনজন মোশাররফ রয়েছেন। তাঁরা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি পটুয়াখালী-৪ আসনের এ বি এম মোশাররফ হোসেন ও বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন। তিনজনই বিএনপি দলীয় এমপি।

সংসদের বৈঠকে অংশ নেওয়া একাধিক সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, স্পিকার বিষয়টি বগুড়া-৪ আসনের মোশারফ হোসেনের উদ্দেশে মন্তব্যটি করেন।

স্বাস্থ্যমন্ত্রী...সো বিজি: স্পিকার

এনসিপির সমাবেশে হামলায় সংসদে আখতারের ক্ষোভ, পরে যা বললেন আইনমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি চলবে বুধবারও

প্রশ্নপত্র ফাঁসের সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস

দেশি জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘আমার সাথে পুলিশ নাই, মুরগি আছে’

নৌযান চলাচলে সতর্ক থাকতে বলল বিআইডব্লিউটিএ

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখের বেশি, ক্যাডার ৮ হাজার: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করার সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী