হোম > জাতীয়

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রোববার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৭ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০ আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। অংশগ্রহণকারী ১ লাখ ৩১ হাজার ৭২৯ পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।

সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ০২/০২/২০২৫ খ্রি. হতে ০৮/০২/২০২৫ খ্রি. পর্যন্ত।

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি ২৩/০১/২০২৫ খ্রি. তারিখে প্রকাশিত হবে।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার কিমি নদী-খাল পুনঃখননের ঘোষণা প্রধানমন্ত্রীর

নরসিংদী পাটকলের আরও ১৪.৮ একর জমি লিজ, বিনিয়োগ হবে ১০৫০ কোটি টাকা

যুগের পরিবর্তনে সংবিধানে পরিবর্তন আনতে হয়: শিশির মনির

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় বহাল

ভুয়া খবর স্বপ্রণোদিত তদন্ত করতে পারবে প্রেস কাউন্সিল, আইন সংশোধনের প্রস্তাব

মিনি কোল্ডস্টোরেজ প্রকল্পের কার্যক্রম অনুসন্ধানে তদন্ত কমিটি

সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

এজলাস সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

মালখানা ব্যবস্থাপনায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের