হোম > জাতীয়

রাজশাহী-সিলেটে ৪০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। চার ঘণ্টায় ২০ শতাংশের মতো ভোট পড়েছে। আর দুই সিটিতে সব মিলিয়ে ৪০ শতাংশ ভোট পড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন চার ঘণ্টা পর্যবেক্ষণ করে এসব তথ্য জানান তিনি।

রাশেদা সুলতানা বলেন, ‘আমরা সকাল থেকে যা দেখতে পাচ্ছি, সার্বিক অবস্থা ভালো। রাজশাহীতে বৃষ্টি শুরু হয়েছিল, এখন বৃষ্টির গতি একটু কম। বৃষ্টি হলেও ভোটের কাস্টিং বন্ধ ছিল না। ভোটার উপস্থিতি এখনো ভালো। কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খলা নেই। কারও কাছ থেকে অনিয়মের কোনো তথ্য আমাদের কাছে নেই।’

প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এজেন্ট বের করে দেওয়ার তথ্য আমাদের কাছে নেই। অভিযোগ পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।’

ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি সঠিকভাবে এখনই বলা কঠিন। আমাদের ধারণা ৪০ শতাংশের মতো পড়তে পারে। ধারণা থেকে বলছি, এটি নিশ্চিত কোনো বিষয় নয়।’

আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে গুম–খুন করত: জবানবন্দি

সংসদে জামায়াত এমপির ‘অশ্লীল’ উপমা, বক্তব্যের অংশ এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

বিরোধী দলের বাজেট সমালোচনায় সরকারি দলের ক্ষোভ, সংসদে বাহাস

১৮ বছর আগে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড, অবশেষে মিলল মুক্তি

গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল নাসের

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

পবিত্র আশুরা ২৬ জুন

ফাঁসির আসামি সোহেল–স্বপ্নার পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ