হোম > জাতীয়

একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে বিতর্কিত তিনটি নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়ার ব্যাপক অভিযোগ ছিল। এবার একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও এ ধরনের ঘটনা ঘটলে খতিয়ে দেখব।’

দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সাংবাদিকেরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগান্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে সাংবাদিকেরা জাতীয় নির্বাচনেও সত্য সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে।’

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

শিক্ষার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, যা বলছে বিএসটিআই

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ১৬ আসামির ডেথ রেফারেন্স শুনানি শুরু

গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়ানোর আহ্বান

মানব পাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করবে আইওএম

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের