হোম > জাতীয়

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এ বি এম খায়রুল হক। ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ডিবি পুলিশ রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ‘৮টার কিছু সময় পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে তাঁর ধানমন্ডির বাসা থেকে আটক করেছি। তাঁকে ডিবি কার্যালয়ে আনা হবে। এরপর তাঁর বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলার তথ্য আমরা পেয়েছি।’

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসাবে এ বি এম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর (২০১১ সাল) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী