হোম > জাতীয়

এনজিও চেক ডিজঅনার মামলা করতে পারবে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য এনজিওর দায়ের করা চেক ডিজঅনার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো এনজিও চেক ডিজঅনার মামলা করতে পারবে না। ভবিষ্যতে এমন মামলা করলে তা সরাসরি প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ঋণ কার্যক্রম মনিটরিং করতে মাইক্রো ক্রেডিট অথোরিটিকে নির্দেশ দিয়েছেন আদালত। 

ইলিয়াস আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দায়ের করা মামলার কার্যক্রম বাতিল করে আজ রোববার বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এই রায় দেন।

এর আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য চেক ডিজঅনার (চেক প্রত্যাখ্যান) মামলা করতে পারবে না বলে গত ২৩ নভেম্বর রায় দেন একই বেঞ্চ। তবে তারা অর্থঋণ আদালতে মামলা করতে পারবে বলে রায়ে উল্লেখ করা হয়। 

রোববার আদালত বলেন, এনজিওগুলো বেআইনিভাবে ঋণ আদায়ের জন্য চেক ডিজঅনার মামলা করে আসছে। তারা একমাত্র দেওয়ানি আদালতে অর্থ আদায়ের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশেক মোমেন। ইলিয়াস আলীর পক্ষে ছিলেন রাশেদুজ্জামান বাসুনিয়া। ব্র্যাকের ব্যাংকের পক্ষে জিসান মাহমুদ। এই মামলা শুনানির সময় আদালত আইনজীবী জামিউল হক ফয়সালের বক্তব্যও শোনেন। 

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৩৫ বাংলাদেশি

চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব

বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন

স্থানীয় নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

রিয়াদ বিমানবন্দরে হামলার পর লাগেজ না পাওয়া যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে, সন্ধ্যা পর্যন্ত মামলা নেই

দক্ষিণ কোরিয়ার খাদ্য কারখানায় বাংলাদেশিদের কাজের সুযোগ

দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ৮ জনের মধ্যে বাংলাদেশি ২, হাসপাতালে চিকিৎসাধীন