হোম > জাতীয়

শেখ হাসিনা ফিরবেন না, এগুলো পলিটিক্যাল স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি

‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবেন না। বর্তমানে বিভিন্ন মাধ্যমে যে তৎপরতা দেখতে পাচ্ছি, তা তাঁর পলিটিক্যাল স্টান্টবাজি।’

আজ সোমবার শেখ হাসিনার ফেরার বিষয়ে জানতে চাইলে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে ফিরে আসার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যা করা উচিত, তা তিনি করেন না। কেন তিনি আসতে চান না,​ কারণ, এটা তাঁর পলিটিক্যাল স্টান্টবাজি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের বিষয়টি চরম হাস্যকর। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন, সেই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।’

উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। এই চুক্তির আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি রিসালদার মোসলেহউদ্দিন ও আবদুল মাজেদকে বাংলাদেশে হস্তান্তর করেছিল ভারত।

এ ছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে বাংলাদেশ ভারতের কাছে হস্তান্তর করেছিল।

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন: স্বাস্থ্যমন্ত্রী

সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি শ্রমিকপক্ষের

বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা

তিন বছরে ১৬ হাজার পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে: স্থানীয় সরকারমন্ত্রী

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটির প্রকল্প আসছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

‘১৫ বছরে স্থানীয় সরকারে প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে ব্যাপক অনিয়ম হয়েছে’

গঙ্গা, এলপিজি, গার্মেন্টসসহ চার বিষয়ে আলোচনার জন্য সংসদে বিরোধী দলের নোটিশ

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতি এসেছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার