হোম > জাতীয়

২ মে সিলেট যাচ্ছেন তারেক রহমান

সিলেট প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। নতুন সফরসূচি অনুযায়ী ২ মে সিলেট সফর করবেন প্রধানমন্ত্রী। আগের ঘোষিত সূচি অনুযায়ী, ৩০ এপ্রিল সিলেটে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু তাঁর সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১১ এপ্রিল) সিলেট সফরে গিয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরের দিন তারেক রহমান বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খননকাজের উদ্বোধন করবেন। এ ছাড়া একই দিনে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এর আগে ১ এপ্রিল সিলেট সফরে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট সফর করবেন। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন তারেক রহমান। পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এভারকেয়ারে চিকিৎসকদের পর্যবেক্ষণে ত্রাণমন্ত্রী দুলু

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক: শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২: রোড সেফটি ফাউন্ডেশন

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ

গণভোটসহ ২০ অধ্যাদেশ কার্যকারিতা হারাল

মব দমনের প্রশিক্ষণ নেবে পুলিশের বিশেষ ইউনিট

সংসদ অধিবেশন বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি

আজ ২৪টিসহ সংসদে ৯১ বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না—হাসনাতকে স্পিকার