হোম > জাতীয়

এনআইডি সংশোধন: ১৪ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ নির্বাচন কমিশনের

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যেসব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন ২০২০ সালে বা এর আগের করা হয়েছে সেগুলো আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনালিস্ট (তথ্য ব্যবস্থাপনা) মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সব আঞ্চলিক, সিনিয়র জেলা, জেলা, অতিরিক্ত জেলা, উপজেলা, থানা, সহকারী উপজেলা ও সহকারী থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

মাঠপর্যায়ে পাঠানো এ সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়, ১৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার অ্যাকাউন্টে থাকা সকল আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিষ্পত্তি করবেন; তদন্তাধীন থাকা আবেদন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলসহ নিষ্পত্তিকারী কর্মকর্তা নিষ্পত্তি করবেন; যে সকল আবেদনের ক্ষেত্রে ভোটারদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সে সকল আবেদনের চাহিত ডকুমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করে থাকলে তা বাতিল করবেন; যে সকল আবেদনের ক্ষেত্রে ভোটারদের সাক্ষাৎকার চাওয়া হয়েছিল তাদের সাক্ষাৎকার নিষ্পত্তি করতে হবে। যদি ভোটার সাক্ষাৎকারের জন্য না আসে তাহলে আবেদন বাতিল করে নিষ্পত্তি করতে হবে; ২০২০ সালের ৩১ ডিসেম্বর অথবা এর আগের যে সকল আবেদন পরবর্তীতে ক্যাটাগরি করা হয়েছে সেসব আবেদনগুলোও এই সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি