হোম > জাতীয়

জনগণের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে, যাতে জনগণের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ডিক্যাব টক’-এ অতিথি হয়ে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার ডি হাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিক্যাবের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি রেজাউল করিম লোটাস।

অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ‘সম্প্রতি আমি বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিয়ে কথা বলেছি। যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে হতে হবে। যাতে বাংলাদেশের জনগণের তাঁদের নেতা নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা হয়। এটি বাংলাদেশের বিষয়—কীভাবে তারা আন্তর্জাতিক এ মানদণ্ড প্রতিষ্ঠা করবে। অবাধ ‍ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশন, সরকার, গণমাধ্যম, সুশীল সমাজ ও বাংলাদেশের জনগণকেই।’

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত র‍্যাব ও র‍্যাব কর্মকর্তাদের প্রতি আরোপিত নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি