হোম > জাতীয়

আনোয়ারুলের টুকরো মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে: ডিবির হারুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ টুকরো টুকরো করে হত্যাকারীরা কোথায় ফেলেছেন সেগুলো খোঁজার জন্য মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। ভারতে গ্রেপ্তার হওয়া সিয়ামের দেওয়া তথ্য মতে কাজ করছে সেখানকার পুলিশ। তাঁর দেওয়া তথ্যের মাধ্যমে এমপি আনারের খণ্ড বিখণ্ড লাশের টুকরোগুলো উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 

আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা তদন্ত করতে ঢাকায় আসা কলকাতার তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডিবি কর্মকর্তারা। 

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের কাছে আটক তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করেছেন কলকাতা থেকে আগত তদন্ত সংশ্লিষ্ট প্রতিনিধি দল। আমাদের তদন্ত সংশ্লিষ্ট তথ্যও আমরা শেয়ার করেছি। তাঁরা চেষ্টা করছেন, আশা করছি খুব শিগগিরই তারা হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে আনারের মরদেহ উদ্ধারে সক্ষম হবেন।’ 

তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডে বাংলাদেশের জড়িত তিনজনকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন। আমাদের কাছে গ্রেপ্তারেরা যে তথ্য দিয়েছেন সে বিষয়ে ভারতীয় পুলিশেরা যখন তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে, তাঁরা সেগুলো স্বীকার করেছে।’  

লাশ উদ্ধারের ব্যাপারে ডিবি প্রধান বলেন, সেই দেশে যারা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের মাধ্যমে ভুক্তভোগীর মরদেহের অংশগুলো তাঁরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। শিগগিরই উদ্ধার হবে।

এই হত্যাকাণ্ডে ভারতের কেউ জড়িত আছে কিনা জানতে চাইলে এর উত্তর এড়িয়ে যান হারুন অর রশীদ।

আরও পড়ুন:

অতিরিক্ত ২ কোটি ৩৪ লাখ শিশু দারিদ্র‍্যঝুঁকিতে, বাংলাদেশে ১২ লাখ: ইউনিসেফ

অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই বিপ্লব হয়েছিল: চিফ হুইপ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

বৃষ্টিভেজা রাতের হত্যাকাণ্ড: পুরো অপারেশনে সময় নিল মাত্র ৯ মিনিট

নৌবাহিনীর প্রধান হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

চব্বিশের মতো ঘটনা আর কখনো না ঘটুক: ডা. জাহেদ উর রহমান

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

ই-হেলথ কার্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা: খালাস চেয়ে ৪ আসামির আপিল