হোম > জাতীয়

প্রধান বিচারপতির বাসভবনসহ কয়েকটি স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট চত্বরসংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী শনিবার (১৪ জুন) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অরডিন্যান্স, ১৯৭৬ (অরডিন্যান্স নম্বর-III/৭৬)-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ অংশ অন্তর্ভুক্ত রয়েছে।

একই সঙ্গে, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের উদ্দেশ্যে কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বন্ধ ২৫ সরকারি পাটকলের ২০টি লিজের জন্য নির্বাচিত

উগ্রবাদী তৎপরতা: শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী

সংসদে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার