হোম > জাতীয়

রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল ইসকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ছবি: ফেসবুক

শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজের পবিত্র রথযাত্রা উৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে ইসকন বাংলাদেশ গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

গতকাল শুক্রবার ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মহান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আন্তরিকভাবে সহযোগিতা করেছে। ইসকন বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সকল সরকারি বিভাগকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, দেশ-বিদেশের গণমাধ্যম, হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি দেশের সাধারণ জনগণ যেভাবে এই উৎসবে সহযোগিতা ও সমর্থন দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের সবার সম্মিলিত অবদানের কারণেই রথযাত্রা একটি নিরাপদ, সুন্দর ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইসকন।

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি

সময় চাহিয়া লজ্জা দিবেন না—বাজেট আলোচনায় স্পিকার

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব: সংসদে জামায়াত এমপির কটাক্ষ

৫০ শতাংশের বেশি এডিসের লার্ভা মিলেছে রেস্তোরাঁ-বাসাবাড়িতে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থরক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া-চীন সফর প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন