হোম > জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের। এ নিয়ে চলতি বছর মারা গেল ৯৭ জন। আর ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৬১৫ জন। আজ সোমবার পর্যন্ত এ বছরে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৮৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আজ সোমবার এতথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে একদিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে ১৫২ জন বেশি। আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৪৬৩ জন। আর গত ২৪ ঘণ্টায় হয়েছে ৬১৫ জন। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, উত্তরে ১৩৭ জন, ঢাকার বাইরে ১০৪ জন, চট্টগ্রাম সিটির বাইরে ৯৪ জন, খুলনায় ৬০ জন, বরিশাল সিটির বাইরে ২৪ জন, রাজশাহীতে ১৩ জন এবং রংপুরে দুইজন।  

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ৯দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন ১৪ জন মানুষ। এ সময় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তিন হাজার ৪৪৪ জন রোগী। এ মাসে গড়ে দৈনিক পৌনে চার’শ রোগী শনাক্ত হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি