হোম > জাতীয়

থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ।

মহিবুল্লাহ বলেন, সাবেক ওসি শাহ আলমকে ধরতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁকে ধরতে যৌথ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সব কটি ইউনিট। স্থলবন্দর, বিমানবন্দর সহ সব জায়গায় সতর্ক করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও রুজু করেছেন বলেও জানান মহিবুল্লাহ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালান শাহ আলম।

অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হয়।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি।

ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার কোনো অর্থ নেই

৮ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্বরাষ্ট্রের সম্মতি ছাড়াই

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল

প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব, শেয়ার ও গাড়ির তথ্য চায় দুদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

স্ত্রীসহ লে. কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জোর সিভিল এভিয়েশনের সেমিনারে

কঙ্কাল বিক্রি চক্রের চার সদস্য কারাগারে