হোম > জাতীয়

ঈদুল আজহার ছুটি ১০ দিন

বাসস, ঢাকা  

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআইডি ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ ছুটি ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে ছুটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শফিকুল আলম জানান, মন্ত্রিসভা ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার ১০ দিনের ছুটি থাকবে। আগামী ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী জুনের ৬ বা ৭ তারিখে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এ বছর পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল।

অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

আরও খবর পড়ুন:

কৃষক দলের সভাপতি তুহিনকে বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ

সুপ্রিম কোর্টের ৪ অফিস সহায়ক বরখাস্ত

ঢাকা ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান মন্ত্রীর

গ্যাসের আশায় ৫ কিমি গভীর কূপ খনন

আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে আদালত অবমাননার নোটিশ

রমনার ডিসি মাসুদকে বদলি

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

১২ জেলার এসপিসহ ৩৯ কর্মকর্তার বদলি

এত চমৎকার নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করব: মির্জা ফখরুল