হোম > জাতীয়

আটক ৮০ জেলেকে ফেরত দিচ্ছে ভারত

ফাইল ছবি

সাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি ৮০ জেলে-মাঝিমাল্লাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে সে দেশের পুলিশ। তাঁদের ওডিশা রাজ্যের পারাদ্বীপ থানা-পুলিশের কাছে হস্তান্তরের পর পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

পারাদ্বীপের উপপুলিশ সুপার সন্তোষ কুমার জেনা বলেন, ‘আটক বাংলাদেশি জেলেদের পারাদ্বীপ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় যাচাইয়ের জন্য তাদের আমাদের কাছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সন্তোষ কুমার জেনা বলেন, সাগরে মাছ ধরার জন্য প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ করে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার বেলা ১১টায় সুন্দরবনের হিরণ পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন এলাকা থেকে ৮০ জেলে-মাঝিমাল্লাসহ দুটি ট্রলার আটক করে ভারতীয় কোস্ট গার্ড। তাদের দাবি, বাংলাদেশি জেলেরা ভারতের জলসীমায় ঢুকে পড়েছিলেন।

তবে ভারতীয় কোস্ট গার্ডের অভিযোগ নাকচ করে দিয়ে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য অধিদপ্তর বলছে, মাছ ধরার ট্রলার এফভি মেঘনা-৫ বাংলাদেশের অভ্যন্তরে জলসীমার ২১ ডিগ্রি ১৩৫ থেকে ৮৯ ডিগ্রি ১৩.৫ পজিশনে ছিল। এফভি লায়লা-২ ট্রলারটিও একই পজিশনে ছিল।

বাংলাদেশের প্রতিবাদ

এদিকে বাংলাদেশের সমুদ্রসীমা থেকে জেলে, নাবিকসহ দুটি মাছ ধরার জাহাজ নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ করে ভারতের কাছে এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিমুর-লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তার বাংলাদেশ সফর উপলক্ষে ওই প্রেস ব্রিফিং ডাকা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরকার একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতকে প্রতিবাদ জানিয়েছে।

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে ৬১ কোটি টাকার জাল-সরঞ্জাম জব্দ

রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কাজ শুরু

সৌদির কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আসছে শনিবার

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, বিমানের তদন্ত কমিটি গঠন

‘বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হলেও সবাইকে নিয়েই ফিরেছেন প্রধানমন্ত্রী’

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১ লাখ ৩১ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী ধানের শীষ, জামায়াতের বিক্ষোভ কাল