হোম > জাতীয়

গণমাধ্যম নিয়ে মানুষের মতামত জানতে সরকারি জরিপ জানুয়ারিতে: কামাল আহমেদ

আজকের পত্রিকা ডেস্ক­

গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: গণমাধ্যম প্রসঙ্গ—শীর্ষক সংলাপে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

সরকার গণমাধ্যম নিয়ে মানুষের মতামত জানতে সারা দেশে জরিপ করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: গণমাধ্যম প্রসঙ্গ’—শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

কামাল আহমেদ বলেন, ‘গণমাধ্যমের পাঠক, দর্শক, শ্রোতার মতামত জরিপ হবে জানুয়ারির এক থেকে সাত তারিখ পর্যন্ত। মতামতের জন্য ৪৮ হাজার মানুষের কাছে যাওয়া হবে। জরিপের উদ্দেশ্য হচ্ছে—আমরা জানতে চাই মানুষ কোন মাধ্যমকে বিশ্বাস করে। পত্রিকা, অনলাইন, টেলিভিশন নাকি সোশ্যাল মিডিয়া। মানুষ কি প্রত্যাশা করে—সেটাও জানতে চাই।’ তিনি বলেন, ‘গত ৫৩ বছরে বাংলাদেশে সরকারিভাবে কোনো মিডিয়া সার্ভে হয়নি।’

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘জানুয়ারির শেষ পর্যন্ত আমরা সবার মতামত শুনব। তারপর ফেব্রুয়ারিতে গিয়ে ৯০ দিনের শেষ ১৫ দিন একটানা ম্যারাথন মিটিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করে সুপারিশমালা পেশ করব। এটা হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা কয়েকটি বিষয় দেখব, সংবাদপত্রের বর্তমান চেহারা কি, সংকট কি। আমরা দেখব বেসরকারি টেলিভিশন খাতের বর্তমান অবস্থা কি।’

তিনি আরও বলেন, ‘বেসরকারি রেডিও ও কমিউনিটি রেডিওর অবস্থা কি। তারপর দেখব বিটিভি, বাসসসহ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। আমরা দেখব সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এমনকি কি আইন আছে। সেগুলো সংশোধনের প্রস্তাব করব। সাংবাদিকদের সুরক্ষা আইন বিষয়ে নতুন আইনের বিষয়ে বিবেচনায় আনব। সংবাদমাধ্যমের জবাবদিহির আওতায় আনারও বিষয় রয়েছে।’

সংলাপে আরও বক্তব্য রাখেন—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) চেয়ার মুনিরা খান, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহবুব মোর্শেদ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল প্রমুখ।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি