হোম > জাতীয়

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে। যাত্রীরা ওই দিন ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন।

আজ শনিবার রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।

বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, আগামী ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। ৩ মার্চ দেওয়া হবে ১২ মার্চ থেকে ঈদের আগের দিনের যাত্রার টিকিট।

ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি জানান, ‘বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।’

টিকিট কালোবাজারি ঠেকাতে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে উল্লেখ করে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন আরও ২৯ বাংলাদেশি

অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ অবস্থানের অনুরোধ দূতাবাসের

যমুনা ছাড়লেন মুহাম্মদ ইউনূস

ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশকে সমর্থনই নয়, প্রচারণাও চালাবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো, ডেইলি স্টারে হামলায় কূটনৈতিক মহলে আমাদের মাথা হেঁট হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ছুটির দিনে প্রধানমন্ত্রীর অফিস

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ