হোম > জাতীয়

শপথ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদায়ী প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: আজকের পত্রিকা

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় উভয়েই করমর্দনের মাধ্যমে একে অপরকে অভিনন্দন জানান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত আলাপ করেন।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা। নিরাপত্তাব্যবস্থাও ছিল জোরদার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শপথ অনুষ্ঠান শেষে সৌজন্য সাক্ষাতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরা হয়।

উল্লেখ্য, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর