হোম > জাতীয়

নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকার কড়াইল বস্তি এলাকায় জনগণের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি অপেক্ষমাণ দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।

মঞ্চে ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান।

এর আগে সমাজকল্যাণমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে পরিবারের নারীপ্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার ৩৭ হাজার ৫৬৪ পরিবারের নারীপ্রধান এই কার্ড পাবেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় যোগ্য উপকারভোগীরা পাইলটিং পর্যায়ে মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে ভাতাপ্রাপ্ত হবেন এবং পরে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে এই ভাতা প্রদান করা হবে। ফলে তাঁরা ঘরে বসেই অর্থ গ্রহণ করতে পারবেন।

জাতীয় সংসদে সরকারি ও বিরোধীদলীয় হুইপদের বৈঠক অনুষ্ঠিত

আজকে আমার জন্য একটি ইমোশনাল দিন: ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১১ দিনে ঢাকায় বাতিল ৩৬৭ ফ্লাইট

বাইক রাইড শেয়ারিংয়ে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার: বিপিসি

অন্তর্বর্তী সরকার: অধ্যাদেশের সারসংক্ষেপ চেয়েছে সরকার

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

হাদি হত্যা মামলা: ফয়সালদের গ্রেপ্তারে খুলতে পারে জট

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান