হোম > জাতীয়

ওমরাহ পালনের উদ্দেশ্যে চিফ হুইপের ঢাকা ত্যাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ওমরাহ পালনের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৭ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম ওমরাহ পালন শেষে ২০ সেপ্টেম্বর দেশে ফিরবেন।