হোম > জাতীয়

শতভাগ কাজ সম্পন্ন, পদ্মা সেতু বুঝে নিল কর্তৃপক্ষ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। কাজ সম্পন্ন করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে পদ্মা সেতু বুঝিয়ে দিয়েছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

আজ বুধবার পদ্মা সেতু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো. আব্দুল কাদের। 

প্রকল্প ব্যবস্থাপক বলেন, ‘পদ্মা সেতুর শতভাগ কাজ সম্পন্ন করে আজ ঠিকাদার কোম্পানি সেতুটি বুঝিয়ে দিয়েছে। তবে এরপরও এক বছর তারা ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’-এর কাজ করবে।’ 

এদিকে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, মূল সেতুর কাজ সম্পন্ন হয়েছে শতভাগ। তবে প্রকল্পের কাজ কিছু বাকি আছে। প্রকল্পের কাজের মধ্যে নদী শাসনের কাজ হয়েছে ৯৩ শতাংশ। বাকি সাত শতাংশ কাজ আগামী বছরের জুন মাসে শেষ হবে। 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন 

প্রসঙ্গত, ৬ দশমিক ১৫ কিলোমিটার দ্বিতল পদ্মা সেতু আগামী ২৫ জুন সকাল ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হয়েছে পদ্মা সেতু। সেতুর ওপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

বন্ধ ২৫ সরকারি পাটকলের ২০টি লিজের জন্য নির্বাচিত

উগ্রবাদী তৎপরতা: শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী

সংসদে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার