হোম > জাতীয়

আগামীকাল ১২টায় নুসরাত তাবাসসুমকে শপথ পড়াবেন স্পিকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নুসরাত তাবাসসুম। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতিকে আগামীকাল বুধবার (৬ মে) শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হবে।

এর আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৯ আসনের সংসদ সদস্য গত রোববার শপথ নেন। এ সময় জামায়াত জোটের ১২ জন প্রার্থী শপথ নিয়েছেন।

৫০টির মধ্যে ১৩টি নারী আসন পেয়েছিল জামায়াত জোট। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক থেকে চাকরি ছাড়ার তিন বছর না হওয়ায় আইন অনুযায়ী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আপিল করেন ইসিতে। সেখানেও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকে। পরে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মনিরা শারমিন।

গতকাল বেলা ৩টা পর্যন্ত হাইকোর্টে আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও বেঞ্চের একজন বিচারক তা শুনতে অপারগতা প্রকাশ করেন। আজ মঙ্গলবার অপর একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

নির্ধারিত সময়ের পরে যাওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়নও প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং বাছাইয়ে বৈধ হয়।

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করব: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলাবে না: শামা ওবায়েদ

হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না: জ্বালানিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অন্য দেশের চুক্তির সঙ্গে মিলিয়ে পড়তে বললেন পররাষ্ট্রমন্ত্রী

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুলের পদত্যাগ

বীর নিবাস ও মুক্তিযোদ্ধা তালিকার অনিয়মের সুষ্ঠু তদন্ত হবে: ইশরাক হোসেন

প্রধানমন্ত্রী চীন সফরে যেতে পারেন জুনে

সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে জেলা প্রশাসকদের নির্দেশনা

চলছে তৃতীয় দিনের ডিসি সম্মেলন