হোম > জাতীয়

১৫ বছর পর পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়ার চাকরি পুনর্বহাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পশ্চিম জোনের সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনুর মিয়াকে পুনর্বহাল করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, দুটি বিভাগীয় মামলায় করা কোহিনুর মিয়ার আপিল পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে দেওয়া আগের বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে।

একই অভিযোগের বিষয়ে দায়ের করা দুটি ফৌজদারি মামলা আদালতে নিষ্পত্তি হওয়ার পর কোহিনুর মিয়া বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করেন। আবেদনটি পর্যালোচনার পর রাষ্ট্রপতি বরখাস্তের আদেশ বাতিলের অনুমোদন দেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি কোহিনুর মিয়াকে চাকরি থেকে অপসারণের আদেশ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্ত থাকার সময়কাল তাঁর চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য হবে। পাশাপাশি প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি বকেয়া বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়ার অধিকারী হবেন। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কোহিনূর মিয়া তৎকালীন সরকারের আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েন। একপর্যায়ে সরকারের চাপ ও ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় তিনি আত্মগোপনে চলে যান বলেও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। বিসিএস ১২তম ব্যাচের এই পুলিশ কর্মকর্তার বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়। তবে তাঁর স্কুলজীবন কেটেছে মাদারীপুরের শিবচর উপজেলায়। সেখানেই তিনি মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেন।

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন

জ্বালানি তেলের সরবরাহ পর্যবেক্ষণে বিপিসির মনিটরিং সেল গঠন

পাম্পে তেল নেই, আক্ষেপ নিয়ে ফিরছেন ক্রেতারা

ঢাকা থেকে বাতিল আরও ৩৩ ফ্লাইট, ১০ দিনে বাতিল ৩৩৫টি

জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৫ প্রার্থী