হোম > জাতীয়

ওয়াসার এমডি সহিদকে দায়িত্ব থেকে বিরত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এ কে এম সহিদ উদ্দিনকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা পৃথক লিভ টু আপিল আগামী ৪ নভেম্বর শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। 

আজ বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সহিদ উদ্দিন ও সরকার পক্ষের করা পৃথক লিভ টু আপিলের শুনানি করে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। সহিদ উদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এ ছাড়া রিট আবেদনকারীর পক্ষে ছিলেন সৈয়দ মামুন মাহবুব।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৪ আগস্ট ওয়াসার এমডি পদ থেকে পদত্যাগ করেন তাকসিম এ খান। পরে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিনকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সহিদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিসুজ্জামান শাহীন খান। 

রিটের পরিপ্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর হাইকোর্ট সহিদ উদ্দিনকে ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ দেন। সেই সঙ্গে এমডি হিসেবে জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালককে সাময়িকভাবে নিয়োগ দিতে স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দেন।

আট জেলা: বন্যার পর ছড়িয়ে পড়ছে রোগবালাই

ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিতে চীনে যাচ্ছেন মন্ত্রী মাহবুব আনাম

জেনারেল মঞ্জুরের কথায় ৪০ জন অফিসার হাত তুলে সমর্থন জানালেন

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি: মির্জা ফখরুল

উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জেও সতর্কতা

পুরোনো প্রকল্প নিয়ে বিতর্ক, নতুন সফটওয়্যারে দুদক

চট্টগ্রামে বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: ফখরুল

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

ঢাকায় জুলাই মামলা: অভিযোগপত্রের তিন গুণ চূড়ান্ত প্রতিবেদন