হোম > জাতীয়

বাগেরহাট-২ ও দিনাজপুর-৩ আসনের ফল চ্যালেঞ্জ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

বাগেরহাট-২ ও দিনাজপুর-৩ আসনের ফল চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই দুই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আলীর একক বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের বিএনপির পরাজিত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন আবেদন করেন। অপর দিকে দিনাজপুর-৩ আসনের জামায়াতের পরাজিত প্রার্থী মো. মাইনুল আলমও পৃথক আবেদন করেন হাইকোর্টে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে অনিয়ম-সংক্রান্ত অভিযোগ শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করেছেন। এই ট্রাইব্যুনালের এখতিয়ার দেওয়া হয়েছে বিচারপতি মো. জাকির হোসেনকে। তাঁর বেঞ্চে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ৩৯টি আবেদন গ্রহণ করে আদেশ দেওয়া হয়। অবকাশের মধ্যে বিচারপতি মোহাম্মদ আলীর একক বেঞ্চেও এসব নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করা হচ্ছে।

চলমান বিচার প্রক্রিয়ায় অ্যামনেস্টির হস্তক্ষেপের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিলয় জোয়ার্দারকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

অফশোর বিডিংয়ে বিদেশি বিনিয়োগ আসবে, ‘চমক’ বিএনপি সরকার: জ্বালানিমন্ত্রী

পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আনসার-ভিডিপির ৪৬তম সমাবেশের দরবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে স্পষ্টীকরণ

পল্লবীতে শিশু হত্যা: আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল, ইহরাম পরে মিনার পথে হাজিরা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ছাড়, কাল থেকে কার্যকর