হোম > জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের স্কুল-কলেজে নতুন করে আর ছুটি বাড়ানো হচ্ছে না। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

দীপু মনি বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা নিরসনে সব পক্ষের সঙ্গেই ইতিবাচক আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো রাষ্ট্রপতিকে জানানো হবে। তিনি সিদ্ধান্ত নেবেন।’ 

করোনা সংক্রমণ বাড়ায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। দ্বিতীয় ধাপে এই ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেড় বছর বন্ধ ছিল। তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। 

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি