হোম > জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চাকরির প্রবেশের বয়স বৃদ্ধি–সংক্রান্ত কমিটির প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে পর্যালোচনা হয়েছে। বিষয়টি আরও পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’ 

জুলাই গণ-অভ্যুত্থান নিহত ও আহতদের তালিকা তৈরিতে সরকারকে ভুগতে হয়েছে বলে জানিয়েছেন এ উপদেষ্টা। তিনি বলেন, ‘সে সময় হাসপাতালগুলোতে কাগজপত্র সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেক কাগজপত্র সরিয়ে ফেলার কারণে অনেক জায়গা থেকে তথ্য পেলেও হাসপাতালগুলোর সঙ্গে ক্রস চেক করতে পারছি না। আমাদের কাছে ভেরিফাইড  লিস্ট বাদেও আরেকটা তালিকা আছে, সেটা মাঠপর্যায় থেকে যাচাই-বাছাই করতে হচ্ছে।’ 

রিজওয়ানা হাসান আরও বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেসব হাসপাতাল থেকে কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছে, নির্দেশদাতা ও যারা সরিয়ে ফেলেছে, তাদের বিষয়ে তদন্ত হচ্ছে। দোষীদের শাস্তির মুখোমুখি করব।’

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

ইউরোস্ট্যাটের আগস্ট প্রতিবেদন: উদ্বেগ বাড়াচ্ছে ইইউর বাজার

‎সড়ক নিরাপত্তা: নিরীক্ষা থাকলেও নেই বাস্তবায়নের তদারকি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

কক্সবাজারে ৩ পর্যটকের মৃত্যু, মৃত দুজন ও নিখোঁজ একজনের পরিচয় মিলেছে

লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার: না জানিয়ে লাইন মেরামত করায় প্রকৌশলী বরখাস্ত

সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘রেল-নৌপথ সংকুচিত করে সড়কনির্ভরতা বৃদ্ধিতে বেড়েছে দুর্ঘটনা’

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: আরেক সরকারি কর্মকর্তা মাদারীপুর থেকে গ্রেপ্তার