হোম > জাতীয়

কারামুক্ত রোজিনা ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। আজ রোববার বেলা সাড়ে ৪টার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে সকালে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করার পর কারাফটকে ভিড় করেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও স্বজনরা। বেলা সোয়া ৩টার দিকে দুটি মাইক্রোবাসে করে রোজিনার স্বজনরা কারা অভ্যন্তরে প্রবেশ করেন।

প্রসঙ্গত, গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী।

১৮ মে সিএমএম আদালতে তোলা হয় রোজিনাকে। মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান সরদার পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠান।

২০ মে সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষে জামিন বিষয়ে শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ নথি দেখে জামিন বিষয়ে আদেশের জন্য আজ রোববার দিন ধার্য করেন। আজ ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চ্যুয়াল আদালতে পাঁচ হাজার টাকা জামানতে এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পান রোজিনা ইসলাম।

পুলিশে বড় রদবদল: সিআইডি প্রধান মোশাররফ, হাইওয়েতে ফারুক

বাংলাদেশি দক্ষ কর্মী তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক সিইসি হাবিবুল আওয়ালের জামিন প্রশ্নে রুল

বান্দরবানের সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

সংসদ ভবনে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ