হোম > জাতীয়

অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল কার্যক্রম তত্ত্বাবধানে তিন কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফৌজদারি মামলায় অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল কার্যক্রম তত্ত্বাবধানে তিনটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, ফৌজদারি বিচারব্যবস্থাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সম্প্রতি Code of Criminal Procedure, 1898-এ ধারা 173A সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে হয়রানিমূলকভাবে কারও নাম কোনো মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) অন্তর্ভুক্ত করা হলে তদন্ত কর্মকর্তা কর্তৃক অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল এবং এরূপ প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত কর্তৃক অভিযুক্তকে অব্যাহতি প্রদানের বিধান করা হয়েছে।

উক্ত অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা তত্ত্বাবধান করার লক্ষ্যে জেলা পর্যায়, মেট্রোপলিটন এলাকার জন্য এবং মন্ত্রণালয় পর্যায়ে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

জেলা পর্যায়ে তত্ত্বাবধানে জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক, পুলিশ সুপারকে সদস্য, পাবলিক প্রসিকিউটরকে (পিপি) সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম অ্যান্ড অপস) সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে।

মেট্রোপলিটন এলাকার কমিটিতে পুলিশ কমিশনারকে আহ্বায়ক, বিভাগীয় কমিশনারের প্রতিনিধিকে সদস্য, মহানগর পাবলিক প্রসিকিউটরকে সদস্য ও পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় পর্যায়ে তত্ত্বাবধানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (আইন) সদস্য, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিকে সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব বা সহকারী সচিবকে সদস্যসচিব করা হয়েছে।

৪ দিনের মাথায় এলজিইডির প্রধান প্রকৌশলী রশীদ মিয়ার নিয়োগ বাতিল

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ-সিরিঞ্জ কেনারও টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ-সিরিঞ্জ কেনারও টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা

ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

প্রিপেইড মিটারের ‘মাসিক চার্জ’ পর্যালোচনা করা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও কায়েম সম্ভব: বিরোধীদলীয় নেতা

নিরপেক্ষ দায়িত্ব পালনে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছি: ডেপুটি স্পিকার

গণপরিবহনের গতিবিধি নজরদারি করতে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং